ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের সীমান্ত অভিমুখে লং মার্চ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের উদ্যোগে লং মার্চটি ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি চত্বর থেকে লং মার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, লং মার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান, সমন্বয়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক। বক্তারা, ভারত সরকারের কঠোর সমালোচনা করে অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যাসহ সীমান্তে মানুষ হত্যা বন্ধের দাবি জানান।
×
