রাজনৈতিক দলে নিবন্ধনের দাবিতে ‘আমজনতার দল’ এর সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনের ১২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও সিদ্ধান্তে অটল ইসি। তবে শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় তারেক রহমানও।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে কিছু করার নেই। কারণে হিসেবে তিনি প্রশ্ন রেখে বলেন, নির্বাচন কমিশন কি নিয়মের বাইরে যেতে পারে।
রবিবার (০৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে একটি গণমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন।
অপরদিকে নিজের শারীরিক অবস্থার অবনতি হলেও দল নিবন্ধনের দাবিতে অনড় রয়েছেন তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় অবস্থান করছেন।
