ঢাকাই সিনেমায় জ্যাকি শ্রফ!

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স-এর নির্মাণ কাজ শুরুর পর থেকেই হওয়ার আগেই চলছে নানা হিসাব-নিকাশ। নতুন নতুন চমক সংযোজনেরও কথা চলছে। এবার শোনা যাচ্ছে, শাকিব অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করবেন বলিউডের জাঁদরেল অভিনেতা জ্যাকি শ্রফ। হঠাৎ ছড়ানো শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ- এই গুঞ্জন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবরটি সত্যি হলে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ চলছে জোরেশোরে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘এবারের গল্প, নির্মাণ এবং কাস্টিং সবকিছুই আলাদা করে ভাবা হচ্ছে। বড় চমক থাকছে ‘প্রিন্স’-এ।’ 

সিনেমার প্রযোজক দলও নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দুই দেশের তারকা একসঙ্গে কাজ করলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। এই সিনেমা সেই দিকেই যাচ্ছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত