রাজধানীতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:৫০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ২টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। আরও ফোর্স বৃদ্ধি করা হয়।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতাকর্মীরা ধরেছে।’

পরে পুলিশ তাকে নিয়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত