গণভোট ছাড়া নির্বাচন নয়: মামুনুল হক

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক স্পষ্ট করে দিয়েছেন যে ‘জুলাই আন্দোলনের ‌পরাজিত শক্তি’র দেশে কোনো স্থান নেই এবং গণভোট ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আট দলের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মামুনুল হক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। একদল ৭২ এর বাকশালপন্থি, অন্য দল ২৪ এর জুলাইপন্থি। ২৪ এর পরাজিত শক্তিরা ১৩ নভেম্বর যুদ্ধের ঘোষণা দিয়েছে। বাকশালপন্থিদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে জুলাইপন্থিরা।

তিনি জোর দিয়ে বলেন, গণভোট ছাড়া বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। জুলাই সনদকে আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তার মতে, যারা নির্বাচনের আগে গণভোট চায় না, তারা বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।

জনগণ ও আট দলের ভাষা বুঝতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সরকার যদি আট দলের নেতাদের শান্তিপূর্ণ অবস্থান বুঝতে অক্ষম হয়, তবে যে ভাষায় তারা কথা বুঝবে, সেই ভাষাতেই বলা হবে।

আট দলীয় এই সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি
  • নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন
  • নির্বাচনে উভয় পিআর পদ্ধতি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
  • আওয়ামী সরকারের আমলের বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা
  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ আটটি দলের নেতাকর্মীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত