সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসে আগুন

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে থেমে থাকা মালঞ্চ পরিবহনের বাসটির আগুন নিভিয়েছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি। ফায়ার সার্ভিস স্টেশন কাছেই থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত