‎দ্বিস্তরের টেস্ট পরিকল্পনা বাতিল; বরং ১২ দলই খেলবে পরবর্তী চক্রে

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:২৮ এএম

আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ থেকে ১২ দলের মধ্যে একক বিভাগে অনুষ্ঠিত হতে পারে। এর কারণ, টেস্ট দেশগুলোকে দুই স্তরে ভাগ করার পরিকল্পনা পর্যাপ্ত সমর্থন পায়নি। একই সঙ্গে, অল্প সময়ের জন্য চলা ওয়ানডে সুপার লিগ ফের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রজার টুজের নেতৃত্বে গঠিত ক্রিকেটের তিনটি ফরম্যাটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করাওয়ার্কিং গ্রুপ সম্প্রতি আইসিসির বোর্ড ও চিফ এক্সিকিউটিভ কমিটির কাছে সুপারিশ পেশ করেছে। তাদের সুপারিশের মধ্যে ছিল পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রর জন্য দ্বি-স্তর পরিকল্পনা বাতিল করা।

‎দুই স্তরের পরিকল্পনার ক্ষেত্রে মূল সমস্যা ছিল অর্থায়ন এবং বড় দেশগুলোর সাথে খেলার সুযোগের অভাব। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো তিন মোড়ল দ্বিতীয় স্তরের দলগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু এতা কার্যকর হয়নি। দ্বিতীয় স্তরে সম্ভাব্য যেসব দেশ পড়ত (যেমন: ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান) তারা খেলাধুলার সুযোগ কম হওয়ার কারণে পরিকল্পনার বিরোধিতা করেছে।

‎পরিকল্পনায় প্রমোশন ও রিগ্রেশন বিষয়টি ও সমস্যার সৃষ্টি করেছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন এর আগে  বলেছিলেন, “আমরা চাই না, ইংল্যান্ডের মতো দল একটি শূন্য সময়ের মধ্যে পড়ুক এবং দ্বিতীয় স্তরে গিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে না পারুক। এটি ঘটতে দেওয়া যাবে না।”

‎এর পরিবর্তে, ওয়ার্কিং গ্রুপ প্রস্তাব করেছে যে পরবর্তী চক্র ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে, যেখানে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড অন্তর্ভুক্ত হতে পারে। প্রতিটি দলকে একটি নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেলার জন্য বাধ্য করা হবে। তবে আয়োজনের জন্য বা অতিরিক্ত অর্থায়ন দেওয়া হবে না।

‎সাদা বলের ফরম্যাটেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ২০২৩ বিশ্বকাপের পর বাতিল হওয়া ১৩-দলের সুপার লিগ ফেট চালু হতে পারে। নতুন লিগ ২০২৮ থেকে শুরু হতে পারে। এই লিগ ৫০-ওভারের ফরম্যাটকে পুনরায় প্রাণবন্ত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

‎তবে, ৫০ ওভারের বিশ্বকাপের দল সংখ্যা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। ২০২৭ বিশ্বকাপ ১৪ দলের হবে, এর আগের দুই আসরে ছিল কেবল ১০ দল। T20 বিশ্বকাপও ২০ দলের থাকবে, যদিও কিছু প্রশাসক ধীরে ধীরে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত