মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ধর্মবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে কুমিল্লার মুরাদনগরের রাজা চাপিতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে মো. রুবেল মিয়াকে ইউনিয়নের চাপিতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। কিছু দিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগের ঝটিকা মিছিলের প্রবণতা বেড়েছে। 

জানা যায়, মো. রুবেল মিয়া বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তর ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি রাজধানীতে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিপল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত