উল্লাপাড়ায় ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভা এলাকার চৌকিদহ ব্রিজের নিচে ও কচুয়া নদী থেকে আমিনুল শেখ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের পর নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। আমিনুল শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আয়নাল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকাণ্ডের ক্লু উন্মোচন করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত