সম্প্রতি হুট করেই বার্সেলোনার ন্যু ক্যাম্পে গিয়ে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। সেই সফর ঘিরে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই মেসির হঠাৎ বার্সেলোনা অভিযানের গল্প শোনালেন তার সতীর্থ রদ্রিগো ডি পল। জাতীয় দলের যোগ দিতে মায়ামি থেকে আর্জেন্টিনা যাওয়ার আগে লিওনেল মেসি হঠাৎই তাকে বার্সেলোনায় যাওয়ার অনুরোধ করে চমকে দেন।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দুই তারকা এরপর মায়ামি থেকে একটি প্রাইভেট জেটে বার্সেলোনা যান। ডি পল বলেন, ‘আমরা যখন আর্জেন্টিনায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম, লিও হঠাৎ শান্ত হাসি দিয়ে বলল, “ডি পল, প্রথমে আমরা বার্সেলোনা দিয়ে যাব... আমি ন্যু ক্যাম্প দেখতে চাই।” আমি ভেবেছিলাম মজা করছে, কিন্তু না—সে সিরিয়াস ছিল। প্রায় কেউ জানত না আমরা সেখানে গিয়েছি!’
তিনি আরও বলেন, ‘মেসি চেয়েছিল পুরো ব্যাপারটা নীরবে হয়ে যাক, কোনো ক্যামেরা, কোনো হৈচৈ না হোক। আমরা এমন এক হোটেলে ছিলাম যার বারান্দা থেকে ন্যু ক্যাম্প দেখা যায়। লিও চুপচাপ বসে স্টেডিয়ামের দিকে তাকিয়ে ছিল। আস্তে আস্তে বলল, “এই জায়গাটা... আমার জীবনের একটা অংশ।” আমি শুধু হাসলাম আর বললাম, “ঠিকই বলেছ লিও... বার্সেলোনা ছাড়া তোমার জন্য উপযুক্ত আর কোনো ক্লাব নেই”।’
ডি পল জানান, রাতের খাবারের পর মেসি স্টেডিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ডি পলের ভাষায়, ‘সে নেমে মাঠের মাঝখানে গিয়ে একা দাঁড়াল। চারপাশে তাকাল সেই ঘাসের দিকে, যেগুলো তার সর্বোচ্চ সাফল্যের সাক্ষী। তারপর ফিসফিস করে বলল, “একদিন... আমি ফিরে আসব!” ওই মুহূর্তটা আমি কখনো ভুলব না। এটা শুধু একটি সফর ছিল না—এটা ছিল একটি প্রতিশ্রুতি। আর মেসি যখন এত শান্তভাবে কিছু বলে, তার মানে কিছু একটা ঘটতে চলেছে।’
আবারও মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা: দ্বৈরথ ফিরছে ভিন্ন রূপে
মুমিনুল পেলেন না সেঞ্চুরি; মাহমুদুলের হলো না ডাবল সেঞ্চুরি
নেইমারের বাজে আচরণে সবাই ক্ষুব্ধ; পাশে দাঁড়াল ক্লাব