বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র বলেছেন  বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধী নাজনীন চিকিৎসা সহায়তার অর্থ হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সব সময় মানবিক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সোহেল খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত