২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাকা করে ফেলল ক্রোয়েশিয়া। শুক্রবার রিয়েকায় ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ৩-১ গোলের জয় তাদের গ্রুপ এল-এর শীর্ষস্থান নিশ্চিত করে। শেষ ম্যাচ বাকি থাকতেই ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল তারা।
অবশ্য ফারো দ্বীপপুঞ্জই ম্যাচের শুরুতে আলোচনায় ছিল। টুরির দূরপাল্লার শট ডিফেন্ডারে লেগে দিক বদলিয়ে গোলকিপার লিভাকোভিচকে পরাস্ত করে লিড এনে দেয় অতিথিদের। তবে মাত্র সাত মিনিট পরেই ইয়োস্কো গার্দিওলের শক্তিশালী শটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। এরপর লুকা মদ্রিচের অভিজ্ঞতা আর মাঝমাঠের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্বাগতিকরা।দ্বিতীয়ার্ধে পেতার মুসার কাছাকাছি পোস্টের শটে দলকে এগিয়ে দেন। শেষ দিকে নিকোলা ভ্লাসিচের নিখুঁত ভলিতে জয় নিশ্চিত হয়।
অন্যদিকে নেদারল্যান্ডসও প্রায় নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ওয়ারশতে পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করলেও গ্রুপ জি-তে তিন পয়েন্টের এগিয়ে থাকা এবং বিপুল গোল ব্যবধান তাদের সোমবার লিথুয়ানিয়ার বিপক্ষে ম্যাচকে প্রায় আনুষ্ঠানিকতা বানিয়ে দিয়েছে। ম্যাচে ডাচদের হয়ে গোল করেন মেমফিস ডিপাই, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫৫তম গোল।
গ্রুপ এ-তে জার্মানিকে ঘাম ছড়িয়েছে লুক্সেমবার্গ। প্রথমার্ধে জার্মানদের রুখে দেয় লুক্সেমবার্গ, তবে দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের নিক ওল্টারমাদে জোড়া গোল করে ২-০ জয় এনে দেন। তবু জার্মানির পথ পুরোপুরি পরিষ্কার নয়। সোমবার স্লোভাকিয়ার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই তারা বিশ্বকাপ নিশ্চিত করবে। স্লোভাকিয়াও অবশ্য লড়ে যাচ্ছে—নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ইনজুরি টাইমের গোলে ১-০ জিতে তারা নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে।
এদিকে জিব্রাল্টারও ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও পারেনি। প্রথম জয়ের স্বপ্ন দেখে তারা, কিন্তু মন্টেনেগ্রো শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে নেয়। উত্তেজনায় ভরা বিশ্বকাপ বাছাইপর্বের শেষদিকে বড় দলগুলো এগিয়ে থাকলেও ছোট দলগুলোর লড়াই আলো কেড়ে নিচ্ছে বারবার। এখন সবার দৃষ্টি সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে।
রোনালদোর লাল কার্ড বিতর্ক বাড়িয়ে দিল নতুন ভিডিও ফুটেজ
৮০৭ দিন পর সেঞ্চুরি পেলেন বাবর আজম, ছাড়ালেন মিয়াঁদাদকে