চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদে চৌধুরী মাহমুদ হাছান-মোজাম্মেল হক প্যানেল জয়ী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

শতাধিক বছরের ঐতিহ্যবাহী চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদ (২০২৬-২০২৭) মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন এ ড. চৌধুরী মাহমুদ হাছান ও মোঃ মোজাম্মেল হক চৌধুরী পরিষদ পূর্ণ প্যানেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে ড. চৌধুরী মাহমুদ হাছান, সহ-সভাপতি পদে মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহাম্মদ নূরুল ইসলাম, মোঃ তানভীর খান, ড. মুহাম্মদ ইসমাইল ও মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক চৌধুরী, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুর রহমান শফিক ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে ইঞ্জিনিয়ার জাহিদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোকছেদ আলম মনজু, আন্তর্জাতিক সম্পাদক পদে সাদিদ রেজা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে মাহফুজুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে লাবনী চাকমা, আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল হক, নির্বাহী সদস্য পদে সৈয়দ আলম, মোঃ কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুুরী, ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম, হাবিবুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম সিকদার, এস এম মাসুদ পারভেজ, মোঃ হাবিবুর রহমান (হাবীব), নূরুল আনছার, মোঃ তারিকুল ইসলাম, মোঃ রহিম উদ্দিন, জাফর আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমিতির গঠনতন্ত্রের বিধান মোতাবেক নির্বাচন কমিশন গঠিত হয়। এতে জীবন সদস্যদের মধ্যে থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোঃ নাজিম উদ্দিন চৌধুরী এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, মোহাম্মদ মুনীর চৌধুরী, সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত