মিডল্যান্ড ব্যাংক পিএলসির মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (এমডিবিএএমসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সামির উদ্দিন, সিএফএ।
বাংলাদেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে ১৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন সামির উদ্দিন সিকিউরিটিজ বাজার সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করেছেন। এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার সফল নেতৃত্ব দেন। এর আগে তিনি শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ছিলেন। এ ছাড়া তিনি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সামির উদ্দিন ২০১১ সালে এইচএসি সিকিউরিটিজ লিমিটেডে ট্রেইনি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
