রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে ঝোপ থেকে অজ্ঞাতনামা এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ১৫-২০ বছরের মধ্যে হবে। গতকাল সোমবার সন্ধ্যায় দিয়াবাড়ির উত্তরা ১৭ নম্বর সেক্টরের ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঝোপের ভেতরে ঘাসের ওপর লাশটি শোয়া অবস্থায় ছিল। গলায় রক্তাক্ত জখম, পেটে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরনে লাল ফুল হাতা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল।
ডিএমপির উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা একটি তরুণের গলাকাটা লাশ পেয়েছি। তার পরিচয় জানা যায়নি। নিহতের নাম-পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের গলায় রশি দিয়ে বাঁধার দাগ দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
