নিউইয়র্কে এলেই গ্রেপ্তার নেতানিয়াহু: মামদানি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্ক সফরে আসেন। তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে গ্রেপ্তার করা হবে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা চালানোর এবং ক্ষুধাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মামদানি বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। এই শহরে আইন রক্ষা করা মানে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রাখা। তিনি উল্লেখ করেছেন, এটি নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন, আইনের বাইরে কেউ থাকবে না।

নব নির্বাচিত মেয়র আরও বলেন, তিনি নতুন কোনও আইন তৈরি করবেন না, বরং বিদ্যমান আইনের ভেতর থেকেই সম্ভাব্য সকল ব্যবস্থা নেবেন। যুক্তরাষ্ট্র আইসিসির চুক্তিতে স্বাক্ষরকারী দেশ না হলেও তিনি আইনের মধ্যেই কাজ করবেন।

একই সময়, মামদানি ‘ট্রানজিশন’ দলের জন্য সমর্থকদের কাছ থেকে অনুদানের আবেদন করেছেন। এখন পর্যন্ত ১০ লাখ ডলার সংগ্রহ হয়েছে। তবে আরও ৪০ লাখ ডলারের প্রয়োজন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত