গাজায় শিশুদের জন্য টিকাদান চালু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যে গাজায় ৪০,০০০-এর বেশি শিশুকে বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকাদান করবে।বুধবার (১৯ নভেম্বর) সংস্থাটি এ ঘোষণা দেয়।  ৯ নভেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম আট দিনে তিন বছরের নিচের ১০,০০০-এর বেশি শিশুকে ইতিমধ্যেই টিকা দেওয়া হয়েছে। 
 
ডব্লিউএইচও প্রধান টেডরোস আধানম গেব্রেয়েসুস জানান, প্রথম পর্যায় ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পর্যায়ে শিশুরা  হাম,মাম্পস, হুপিংকফ, হেপাটাইটিস বি, টিটানাস, টিউবারকুলোসিস, পোলিও, রোটাভাইরাস এবং নিউমোনিয়ার মতো রোগের বিরুদ্ধে সুরক্ষিত হবে। ইউনিসেফ, ইউএনআরডব্লিউএ এবং হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায়  ডিসেম্বর এবং জানুয়ারিতে ক্যাম্পেইন এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে।  
 
টেডরোস বলেন, চলমান যুদ্ধবিরতি সংস্থার অংশীদারদের গাজার ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সুযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত পরিকল্পনার মাধ্যমে এবং ১৭ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদনে দুই বছরেরও বেশি সংঘাতের পর এসেছে এই যুদ্ধবিরতি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত