অর্ধশতাধিক অসহায় পরিবারকে সহায়তা তারেক রহমানের

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবার এবং দুস্থ-অসহায় ও নির্যাতিত পরিবারের মধ্যে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত