সারা দেশের ন্যায় ভয়াবহ ভূমিকম্পে মুন্সীগঞ্জ শহরে বেশ কয়েকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে ভবনের মেঝে ও দেয়ালের টাইলস খসে পড়ার মতো ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে জেলার ছয় উপজেলা জুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়। এসময় শহরের পাঁচঘড়িয়াকান্দি, পূর্ব সরদারপাড়া ও উত্তর ইসলামপুর এলাকার তিনটি ভবনের দেয়ালে ফাঁটল ও মেঝের টাইলস খসে পড়ে।
শহরের উত্তর ইসলামপুর এলাকার আমিনউদ্দিনের তিনতলা ভবনের তৃতীয়তলার ফ্ল্যাটের দেয়াল ও মেঝে থাকা টাইলস খসে পড়ে।
ওই ফ্ল্যাটের বাসিন্দা সানজানা আক্তার রাত্রি জানান, তাদের তৃতীয়তলা ফ্ল্যাটের রান্না ও শোবার ঘরের মেঝের কয়েকটি স্থানের টাইলস ফেটে গেছে ও দেয়ালের অসংখ্য স্থানের টাইলস খসে পড়েছে।
পাঁচঘরিয়াকান্দি এলাকার হুমায়ুন কবীর জানান, তার একতলা ভবনের দেয়ালে বড় আকারের ফাঁটল দেখা দিয়েছে।
এছাড়া শহরের পূর্ব সরদারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ঢালীর একতলা ভবনের সিঁড়ি কোঠায় ফাটল দেখা দেয়। ফাটলের কারণে মালিকের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু
নরসিংদীতে ভূমিকম্পে অর্ধশতাধিক আহত, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আগুন