সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, ওয়াইড বলে এল জয়ের রান

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 'এ' দল ও ভারত 'এ' দলের ম্যাচটি গড়ায় সুপার ওভারে। আজ দোহায় আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৪ রান। ভারতের ইনিংসও থামে ৬ উইকেটে ১৯৪ রানে। সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। যা শেষ ৩ বলে নেমে আসে ৮ রানে। তবে জিমান আলম ক্যাচ মিস করেন। চার হয়। শেষ ২ বলে দরকার ছিল ৪ রানের। রকিবুলের করা ওভারের পঞ্চম বলে আশুতোষ বোল্ড হলে ফের ম্যাচ জমে। খেলা গড়ায় শেষ বলে। রকিবুলের করা শেষ বলে ২ রান নিতে গেলে বাংলাদেশের ফিল্ডার থ্রো করেন। তবে রান আউট তো হয়নি, উল্টো এক রান বাই নিয়ে ম্যাচ সুপার ওভারে নেয় ভারত 'এ' দল।

সুপার ওভারে আগে ব্যাট করে ভারত। বাংলাদেশের হয়ে বল করেন রিপন মন্ডল। প্রথম বলেই তিনি জিতেশ শর্মাকে বোল্ড করনে। দ্বিতীয় বলেও উইকেট পান তিনি।

সুয়াশ শর্মার করা প্রথম বলে ইয়াসির আলী উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। অধিনায়ক আকবর আলী নামেন। বাংলাদেশ ম্যাচটা জেতে ওয়াইড বল থেকে পাওয়া এক রানে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত