বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম

রাজধানীর বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম মেহেরা খাতুন (৬০)। এই ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ চন্দ্র পাল জানান, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। রাতে বনশ্রী এডভান্স হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মধ্যরাতের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মেহেরা খাতুনের স্বামীর নাম আলতাফ হোসেন। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মেরাদিয়া মধ্য পাড়ায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত