ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অবৈধ, কাগজপত্রহীন এবং নিম্নমানের সেবা প্রদানকারী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে র্যাব-১৪ এবং জেলা সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তিনজনকে কারাদন্ড এবং একাধিক প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
অভিযানে রয়েল কেয়ার হাসপাতালকে ১ লাখ টাকা, দিবা-রাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার, নিউ নাগরিক হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাছাড়া আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কর্মচারী মতিউর রহমানকে সাত দিনের কারাদন্ড, গাজী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার খোকনকে ১০ দিনের কারাদন্ড-, সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মাসুম রাহাত খানকে ১০ দিনের কারাদ- দেওয়া হয়।
