বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে ডা. শফিকুর রহমান-এর সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক হেলথ মিনিস্টার প্রফেসর ডা. রিফাত লতিফির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রফেসর ডা. রিফাত লতিফি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমির বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা করেন এবং দেশের চিকিৎসকদের ট্রেনিং ও ফেলোশিপ প্রদানের জন্য কসোভো সরকারের প্রতি হেলথ মিনিস্টারের মাধ্যমে আহ্বান জানান।
আলোচনাকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ শাহাবুদ্দীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম ওয়ালি উল্লাহ, অফিস সেক্রেটারি ডা. জিয়াউল হক এবং ঢাকা মহানগরী উত্তরের এনডিএফ সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।
