পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিব খানকে নিয়ে ‘প্রিন্স’ নামের একটি সিনেমা বানাচ্ছেন আগামী রোজার ঈদের জন্য। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। এবার আরেক নায়িকা হিসেবে যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। বিষয়টি নিশ্চিত করেছে ছীবর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’।
সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও। এছাড়া সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন। পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন। সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। পরিচালক বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার।
বিপিএলের ‘এ’ ক্যাটাগরিতে ভারত ও পাকিস্তানের দুই ‘বৃদ্ধ’