আনোয়ারায় পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ডা. অলক দের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সকালে দোকানে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই পুকুরে মরদেহটি ভাসতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। প্রত্যেক্ষদর্শীরা বলছে, আগের দিন পুকুরের আশপাশে অস্বাভাবিক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাওয়া মানসিক ভারসাম্যহীন ওই নারীকে।

তবে মরদেহের পরিচয় এবং মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত