ঢাকায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ আয়োজনে পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই এ এক্সপোর মূল লক্ষ্য জানিয়েছে ইপিবি।

এ উপলক্ষে গত বুধবার ইপিবির সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইপিবির ভাইস চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ হাসান আরিফ সাংবাদিকদের কাছে এক্সপোর বিস্তারিত তুলে ধরেন।

এতে আফগানিস্তান, চীন, ইরান, জাপান, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও সোর্সিং সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত