দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধির মায়ের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ এএম

দেশ রূপান্তরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি এইচ এম খালিদ হাসানের মা উম্মে কুলসুম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি সাত ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশ রূপান্তর পরিবার।

জানা গেছে, নিজ বাড়ি ময়মনসিংহর ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ি গ্রামে বুধবার সন্ধ্যায় ব্রেইন স্ট্রোক (মস্তিষকে রক্ত ক্ষরণ) করেন। এর আগে ২০১২ সালে একবার স্ট্রোক করেন। তখন অপারেশনের মাধ্যমে সুস্থ হয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় খালিদ হাসানের মা উম্মে কুলসুমের প্রথম জানাজা হয় এবং সব সন্তানরা উপস্থিত হলে দ্বিতীয় জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত