'খালেদা জিয়া সব দলের কাছে শ্রদ্ধা ও সম্মানের জায়গা করে নিয়েছেন'

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

নোয়াখালীর হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপির সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাস ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো প্রমূখ।

দোয়া পূর্ব আলোচনায় খোন্দকার আবুল কালাম বলেন, আপসহীন নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়। আজকে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের কাছে শ্রদ্ধেয় ও সম্মানের জায়গায় স্থান করে নিয়েছেন। বিগত সরকার তাকে বহু নির্যাতন ও জেল-জুলুম করেছেন। তারপরও তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে কখনো আপস করেননি। আজ তিনি বয়সের ভারে নানা রোগে অসুস্থ্ হয়ে পড়েছেন। আল্লাহর কাছে আমরা তার রোগমুক্তির জন্য দোয়া করি।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল সম্পন্ন করা হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত