টোল প্লাজার পিলারে আঘাত বাসের হেলপারের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় এলিভেটড এক্সপ্রেসওয়েতে উঠার সময় টোল প্লাজার পিলারের সঙ্গে আঘাত পেয়ে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের হেল্পারের নাম মো. শাহেদ (১৮)। তিনি ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার বাসিন্দা। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নগরের পতেঙ্গায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস উঠার সময় শাহেদ নামে বাসের হেল্পার টোল প্লাজার একটি পিলারের সঙ্গে আঘাত পান। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত