বায়তুল মোকাররমে এশায়াত সম্মেলনে আশেকে রাসুলের ঢল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

রাজধানীর বায়তুল মোকাররমে ঐতিহাসিক পবিত্র এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এ সম্মেলনে হাজার হাজার আশেকে রাসুলের ঢল নামে। মুসলমানের উদ্দেশ্যে প্রধান  মেহমানের বক্তব্য দেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) হযরতুলহাজ¦ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল। মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও  দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ¦ এএমএম বাহাউদ্দীন, মহাসচিব হযরতুলহাজ¦ আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত