ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈঠক শুরু

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

ফ্লোরিডায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে একটি বৈঠক শুরু করেছে ইউক্রেনের একটি প্রতিনিধিদল।

রুবিও বলেন, এই আলোচনা শুধু হত্যাকাণ্ড বন্ধ করাই নয় বরং ইউক্রেনকে সার্বভৌম ও স্বাধীন রেখে প্রকৃত সমৃদ্ধির সুযোগ তৈরির মতোভাবে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য।

রবিবার বৈঠকের শুরুতে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তৎপর এবং ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার লক্ষ্য হচ্ছে একটি সার্বভৌম ইউক্রেনের জন্য পথরেখা তৈরি করা।

ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভ বলেন, আমরা ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আলোচনা করছি, আগ্রাসন যেন আর কখনো পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আলোচনা করছি, ইউক্রেনের সমৃদ্ধি নিয়ে এবং কীভাবে ইউক্রেনকে পুনর্গঠন করা যায় তা নিয়ে আলোচনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত