শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর যেসব ফল

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ এএম

আধুনিক সময়ে শিশুদের ঘরের খাবারে অনীহা অনেক বেশি। বাইরের খাবারের প্রতিই ঝোঁক থাকায় শিশুদের পুষ্টিহীনতায় ভোগার ঝুঁকি বেড়ে যায়। তাই তারা এই সময়ে ঘরের খাবার খেতে চায় না। সেজন্য শিশুর ডায়েটে নিয়মিত ৫ ফল রাখা জরুরি।

চলুন, তাহলে এক নজরে জেনে নিই শিশুর জন্য প্রয়োজনীয় ও উপকারী ৫ ফল সম্পর্কে।

কলা

কলা হলো কার্বোহাইড্রেট আর এনার্জির বিশাল ভাণ্ডার। এই ফলে আরো আছে ভিটামিন বি৬, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়ামের মতো ভিটামিন ও খনিজ। শরীরের জন্য বিশেষ উপযোগী ফাইবারও প্রচুর পরিমাণে আছে এই ফলে। তাই শিশুকে প্রতিদিন একটি করে কলা খাওয়ার অভ্যাস করানো উচিত।
 
আপেল

পুষ্টিগুণে ভরপুর এই ফলকে চিকিৎসকের সঙ্গে তুলনা করেন পুষ্টিবিদরা। কারণ প্রতিদিন একটি আপেল খাওয়ার অভ্যাস আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা আপনাকে নানা রোগ থেকে দূরে রাখে। অ্যান্টি-অক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন ও খনিজে ভরপুর আপেল নিয়মিত শিশুর ডায়েটে রাখতে পারেন।

পেয়ারা

পেয়ারা কম দামি ফলগুলোর মধ্যে অন্যতম। এতে ভিটামিন সি, আয়রন, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণও রয়েছে। নিয়মিত পেয়ারা খাওয়ার অভ্যাসে শিশু একাধিক সংক্রামক রোগ থেকে দূরে থাকে।

কমলা

শীত আসার এ সময়টাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুকে নিয়মিত একটি কমলা খাওয়ানোর অভ্যাস করা উচিত।
কমলার ভিটামিন সি  শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা বিটা ক্যারোটিন শিশুর দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে।

বেরি জাতীয় ফল

শিশুর নিয়মিত খাবারের তালিকায় বেরি জাতীয় ফল রাখলে একাধিক রোগের ফাঁদ থেকে বেঁচে যেদে পারে আপনার সন্তান। তাই পুষ্টির চাহিদা মেটাতে শিশুর ডায়েটে বেরি জাতীয় ফল অবশ্যই রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত