আজ থেকে শুরু হলো বছরের শেষ মাস। আর ডিসেম্বরের প্রথম দিনেই ভিন্নধর্মী একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বহুল চর্চিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। সোমবার (১ ডিসেম্বর) থেকে বছরের শেষদিন পর্যন্ত দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে থাকবেন বলে ঘোষণা দিলেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে টানা ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন উন্মাদনা সৃষ্টি করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পরীমনি ঘোষণা দেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’ সেই সঙ্গে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মজা করে আরও লেখেন, ‘যে ফেল করবা, সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’ তার এই ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই মন্তব্যে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। শাড়ির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেই কি এই চ্যালেঞ্জ? নেটিজেনদের মতে, পরীমনির এই উদ্যোগ শাড়ি সংস্কৃতিকে আরও এগিয়ে দেবে।
বিএনপিতে যোগ দিলেন যা বললেন রেজা কিবরিয়া