নকল কেমিক্যাল বাজারজাত

বগুড়ায় প্রতিষ্ঠান সিলগালা, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০২ এএম

নকল প্যাকেট, খাদ্যে ব্যবহারের নকল রঙ ও ফ্লেভার বিদেশি ব্র্যান্ডের নামে বাজারজাত করে বগুড়া শহরের রাজাবাজারের রুবেল কেমিক্যাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিংয়ে বিষয়টি নজরে আসে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজাবাজারে মনিটরিংকালে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামে কেমিক্যাল বিক্রির একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই দোকানে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, আমদানি করা পণ্যে স্টিকার না থাকা, দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে তাতে বিদেশি কোম্পানির স্টিকার ব্যবহার, বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার স্থানীয় প্রতিষ্ঠানে বিক্রি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা ও সাময়িক সিলগালা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলের নেতৃত্বে অভিযানে ক্যাব ও পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত