যাকে চাইবেন তাকে ভোট দিন, আমার জন্য দোয়া রাখবেন: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা জনগণের। 

‘যাকে ভালো মনে হবে তাকে ভোট দেবেন, নিজের পছন্দের দলকেই সমর্থন করবেন—এটাই স্বাভাবিক। শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, -এমন মন্তব্য করেন তিনি।

বুধবার (৩ ডিসেম্বর) দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কারও কাছে ভোট চাইতে আসিনি। ভোট চাওয়ার মতো সামর্থ্য বা আড়ম্বর আমার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা রাজমিস্ত্রি ছিলেন। আমি শুধু মানুষের সেবা করার ইচ্ছা নিয়ে মাঠে নেমেছি।’

পরিবর্তনের বার্তা তুলে ধরে হাসনাত বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন বাস্তবতার স্বপ্ন দেখছে। সেই পরিবর্তনের যাত্রায় আমি অংশ নিতে চাই। একটি গণঅভ্যুত্থান দেশের প্রতিটি খাতে রূপান্তরের সুযোগ তৈরি করেছে; এখন নির্বাচনই সেই পথকে এগিয়ে নেবে।”

এর আগের দিন ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পদযাত্রার সময়ও তিনি একই ধরনের বক্তব্য দেন, যা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

কর্মসূচিতে স্থানীয় এনসিপি নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত