কুমিল্লার ১৮টি থানায় লটারির মাধ্যমে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন।
নির্বাচিত কর্মকর্তাদের তালিকা শিগগিরই সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।
কুমিল্লার ১৮ থানায় পদায়নপ্রাপ্ত ওসিরা হলেন- কোতোয়ালি মডেল থানায় চট্টগ্রামের তৌহিদুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানায় ঢাকার সাব্বির মোহাম্মদ সেলিম তপন, লালমাই থানায় লক্ষ্মীপুরের মো. নুরুজ্জামান, বুড়িচং থানায় নোয়াখালীর মুহাম্মদ লুৎফুর রহমান, নাঙ্গলকোট থানায় নোয়াখালীর আরিফুর রহমান, মুরাদনগর থানায় ময়মনসিংহের মো. হাসান জামিল খান, দেবীদ্বার থানায় নোয়াখালীর গোলাম সারওয়ার, লাকসাম থানায় নোয়াখালীর মাকসুদ আহাম্মদ, মনোহরগঞ্জ থানায় ময়মনসিংহের শাহীনূর ইসলাম, চৌদ্দগ্রাম থানায় মাদারীপুরের আবু মাহমুদ কাওসার হোসেন।
সদর দক্ষিণ থানায় চট্টগ্রামের মোহাম্মদ সিরাজুল মোস্তফা, চান্দিনা থানায় ফেনীর আতিকুর রহমান, দাউদকান্দি থানায় কক্সবাজারের এম. আবদুল হালিম, মেঘনা থানায় হবিগঞ্জের শহীদুল ইসলাম, হোমনা থানায় চট্টগ্রামের মোরশেদুল আলম চৌধুরী, তিতাস থানায় চট্টগ্রামের মুহাম্মদ আরিফ হোসাইন, বরুড়া থানায় নেত্রকোনার মুহাম্মদ আরিফ হোসাইন এবং বাঙ্গরা বাজার থানায় নোয়াখালীর মো. আবদুল কাদেরকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, সারা দেশে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সৎ, নিরপেক্ষ ও যোগ্য কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করে বাছাই করা হয়। সেই তালিকা থেকেই লটারির মাধ্যমে ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয়েছে।
সদর দপ্তর সূত্র জানায়, দেশের ৬৩৯টি থানার মধ্যে জেলা পর্যায়ে রয়েছে ৫২৭টি। লটারিতে শুধুমাত্র এসব থানার জন্যই ওসি পদায়ন করা হয়েছে। ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১১ জন, খুলনা রেঞ্জে ৬৪ জন, ময়মনসিংহে ৩৬ জন, বরিশালে ৪৬ জন, সিলেটে ৩৯ জন, রাজশাহীতে ৭১ জন এবং রংপুর রেঞ্জে ৬২ জন ওসি পদায়ন পেয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে আগে থেকেই বদলি–পদায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল। এর অংশ হিসেবে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার।
নতুন ওসিরা দ্রুত তাঁদের কর্মস্থলে যোগ দিলে নির্বাচনি দায়িত্ব পালনে আরও গতি আসবে বলে জানিয়েছে পুলিশ
