কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাইতুল মামুর জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ শুক্রবার আর্থিক অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বাদ জুম্মা একই মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সময় ডা. রফিক উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যর জন্য দোয়া কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন ডা. এস এম শহীদুল হাসান বাবু, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. শরিফুল ইসলাম, ডা. তারিক আব্দুল্লাহ পিয়াল, ডা.বেলাল হোসেন নাজিম, ডা. আতিক, ডা. নিশাত, ডা. পিয়াস, ডা. মমি, ডা. সাব্বির, ঈশিকসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।
