প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সিইসিসহ ৫ কমিশনার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার।

আজ রবিবার (৭ ডিসেম্বর) কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে যান তারা।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা ও নির্বাচনকালীন ও গণভোট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত