সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও শীত বস্ত্র বিতরণ করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে সদর আসনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা দেশের সব মানুষের কামনা।
তিনি বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও দায়িত্বশীলতার সাথে মাঠে থাকার আহ্বান জানান। টুকু বলেন, আমরা দেশনেত্রীর মুক্তি ও সুস্থতার জন্য যেমন দোয়া করছি, তেমনি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেও ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাকুয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার অসুস্থতা দেশের গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী মানুষের মনে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। তারা আশা প্রকাশ করেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে জাতিকে নতুন পথ দেখাবেন।
দোয়া মিলাদ শেষে এলাকার মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতলন করেন সুলতান সালাহউদ্দিন টুকু।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাধ্যমতো চেষ্টা করছি: চট্টগ্রামের ডিসি
কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার