রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখা চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ বছর পদকপ্রাপ্তরা হলেন- নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) শ্রেণিতে ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠান চলাকালীন প্রধান উপদেষ্টা প্রত্যেককে হাতে হাতে পদক তুলে দেন এবং তাঁদের অবদানের প্রশংসা করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এদিন বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী অধিকার ও ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি পরিচালনা করে। প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত এই দিবসটি বেগম রোকেয়ার শিক্ষা, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ এবং নারী জাগরণের অগ্রযাত্রায় প্রেরণা হিসেবে উদযাপিত হয়।
নাটোরে পৌঁছেছে হত্যার শিকার মা-মেয়ের মরদেহ, দুপুরে দাফন