ইসলামিক ফ্রন্ট

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে অতীত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না হলে অতীত নির্বাচনের পুনরাবৃত্তিই ঘটবে বলে মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী।

তিনি বলেন, “দেশে এখনো মব সন্ত্রাস চলমান। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলো এখনও সঠিকভাবে কাজ করছে না। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। 

অবৈধ অস্ত্র উদ্ধারেও দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এমতাবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ও বৃহত্তর সুন্নী জোট থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ-এর সমর্থনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত গণমিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর ভাইস চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব (চট্টগ্রাম) অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: এস এম আবদুল করিম তারেক, হাজী মোহাম্মদ আলম রাজু, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, এড. ফেরদৌস আলম সেলিম, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, আলহাজ্ব ইলিয়াছ খান ইমু, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা ইদ্রিস তাহেরী, পীরজাদা ছৈয়দ আবেদ চিশতী, মোহাম্মদ আবদুর রহিম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, কাজী আহসানুল আলম, এস এম আবু ছাদেক ছিটু, সাইফু ইসলাম লিটন, কামরুল হাসান শাকিল, মাওলানা নুরুল আলম, অধ্যাপক সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফোরকান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত