এবার টাইমের পার্সন অব দ্য ইয়ার 'আর্কিটেক্টস অব এআই'

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

টাইম ম্যাগাজিন তাদের বহুল আলোচিত 'পার্সন অব দ্য ইয়ার ২০২৫' হিসেবে বেছে নিয়েছে 'আর্কিটেক্টস অব এআই'-কে। ইতিহাসে তৃতীয়বারের মতো কোনও কৃত্রিম সত্তাকে এই স্বীকৃতি দিলো ম্যাগাজিনটি। চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি, বিতর্ক এবং সমাজে এর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার দাপটের পর এমন সিদ্ধান্ত ছিল প্রত্যাশিত। 

টাইম জানিয়েছে, ২০২৫ সালেই কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি সবচেয়ে স্পষ্টভাবে সামনে এসে দাঁড়িয়েছে। সম্পাদক-প্রধান স্যাম জ্যাকবস লিখেছেন, এ বছর বিশ্ব ঘটনাপ্রবাহকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন সেই মানুষরা, যারা আধুনিক এআই সিস্টেম কল্পনা করেছেন, তৈরি করেছেন ও গড়ে তুলেছেন।

ব্যবসা, শিক্ষা, রাজনীতি থেকে শুরু করে সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই এআই এর প্রভাব ছিল স্পষ্ট। ভুয়ো তথ্যের বিস্তার, চাকরি হারানোর শঙ্কা এবং অল্প কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতার অস্বাভাবিক কেন্দ্রীকরণ নিয়ে উদ্বেগও ছিল তুমুল। এমনকি বিভিন্ন অভিধানের 'ওয়ার্ড অব দ্য ইয়ার'-এ এই উদ্বেগের ছাপ দেখা গেছে। যেমন কলিন্স বেছে নিয়েছে 'ভাইব কোডিং', ক্যামব্রিজ 'প্যারাসোশ্যাল', আর ম্যাককোয়ারি বেছে নিয়েছে 'এআই স্লপ'।

শিল্পখাতের নেতারা বলছেন, প্রতিটি ক্ষেত্রেই এআই বদলে দিচ্ছে খেলার নিয়ম। এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং টাইমকে বলেন, 'এটি আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি'। 
 
ইতিপূর্বে মাত্র দু'বার টাইম অ-মানব সত্তাকে স্বীকৃতি দিয়েছিল টাইম। ১৯৮২ সালে পার্সোনাল কম্পিউটারকে 'মেশিন অব দ্য ইয়ার', ১৯৮৮ সালে এন্ডেঞ্জার্ড আর্থকে 'প্ল্যানেট অব দ্য ইয়ার'; এবং ২০০৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের 'ইউ' নামে সম্মান জানানো হয়েছিল। ১৯২৭ সাল থেকে বার্ষিক এই স্বীকৃতি দিয়ে আসছে টাইম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত