বাজারে ডিম-সবজিতে স্বস্তি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

বাজারে তেলের দাম বেড়েছে। তবে ডিম ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে।

গত ৭ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বেড়ে প্রতি লিটার ১৯৫ টাকা হয়েছে। ৫ লিটারের বোতলের দাম এখন ৯৫৫ টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে এখন নতুন এই দরে তেল বিক্রি হচ্ছে।

পেঁয়াজের বাজারেও চাহিদা বেশি। পুরোনো পেঁয়াজের কেজি ১৩০-১৪০ টাকা, নতুন মুড়িকাটা পেঁয়াজের দাম ১০০-১১০ টাকা। বিক্রেতাদের মতে, নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে।

আলুর বাজারে নতুন পণ্য এসেছে। সাদা আলু প্রতি কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, লাল আলু ৭০ টাকার কাছাকাছি। পুরোনো আলুর দাম কম, কেজি ২০-২৫ টাকা।

ডিমের দামও কিছুটা কমেছে। ফার্মের মুরগির এক ডজন ডিম এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ১৪০ টাকা ছিল। 

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা, সোনালি মুরগি ২৭০-৩০০ টাকার মধ্যে।

সবজির সরবরাহ বাড়ায় দামও কমেছে। বৃহস্পতিবার দেখা যায়, প্রতি পিস ফুলকপি ও বাধাকপি ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০ টাকা। 

বেগুন ৬০-১০০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, শালগম ৪০-৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা এবং দেশি টমেটো ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত