ডাকাতির অভিযোগ ৩ যুবককে পিটিয়ে পুলিশে দিল জনতা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাতির অভিযোগ এনে তিন যুবকের পিটিয়ে হাত পা ভেঙ্গে পুলিশে দিল স্থানীয় জনতা। পুলিশ তাদের আটক করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা প্রেরণ করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ২:৩০ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আটককৃত যুবকরা হলেন, মুন্সীগঞ্জের জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর বালুয়াকান্দী গ্রামের হানিফা মিয়ার ছেলে লোকমান (৩৬) সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেন ভূঁইয়ার ছেলে। আবু হানিফ ও চাঁদপুর জেলার মতলব (উ.) উপজেলার হাপানিয়া গ্রামের মো. জসিম উদ্দিন এর ছেলে রাসেল (৩০)। 

স্থানীয় গ্রামবাসী আজিজ জানান, ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১টি রাবার কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, সাথে ১০/১২ জন থাকলেও বাকিরা পালিয়ে যায়।

বিষয়টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. নুরে আলম জিকু বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর, এদের হাত পা ভাঙ্গা থাকতে পারে। এক্সরে রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।

অভিযুক্তদের একজন লোকমান চিকিৎসাধীন অবস্থান বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ রাত ২ঘটিকায় পিয়াসের নেতৃত্বে ৩০/৩৫জনের একটা দল তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। রাতভর পিটিয়ে হাত পা ভেঙ্গে।সকালে স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে অস্ত্রসহ পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, সকাল ভোর সকাল জানতে পারলাম ৩ ডাকাতকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দেশীয় অস্ত্রসহ আটক করে ও চিকিৎসার ব্যবস্থা করে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত