উদয়মান ভারতীয় ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করতে গিয়ে তার সঙ্গে ঘটে যায় এক মজার ঘটনা। ১৪ বছর বয়সী এই ব্যাটারের সেঞ্চুরির দোরগোড়ায় থাকা সময়ে আমিরাতের উইকেটকিপার সালেহ আমিন তাকে স্লেজিং করে মনোযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু সূর্যবংশী হাস্যরসের সুরে জবাব দিয়ে পুরো পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসেন।
৩২তম ওভারে বাঁহাতি স্পিনার উদ্দিশ সূরির বলে ব্যাট করছিলেন সূর্যবংশী। স্টাম্প–মাইক্রোফোনে ধরা পড়ে আমিনের স্লেজিং, “নাইটিজের অভিশাপ, নাইনটিজের অভিশাপ।” বয়স ১৪ হলে সূর্যবংশী জবাব দিয়েছেন দারুণ বুদ্ধিমত্তায়, “তেরে সাথ সেলফি লুঁ?” (তোর সাথে সেলফি তুলি!)। তার এই মন্তব্যেই থেমে যায় আমিনের স্লেজিং প্রচেষ্টা।
ব্যাট হাতে সুর্যাবংশী খেলেন টর্নেডো–সদৃশ এক ইনিংস। ৯৫ বল খেলেই করেন ১৭১ রান, যেখানে ছিল ৯টি চার এবং অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে নতুন রেকর্ড গড়া ১৪টি ছক্কা। আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের দারবিশ রাসুলির, যিনি ২০১৭ সালে মেরেছিলেন ১০ ছক্কা।
শুরুটা ছিল ধীরস্থির, কিন্তু ৩০ বলে পঞ্চাশ ছোঁয়ার পর দ্রুতই গতি বাড়ান তিনি। ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ৮৪ বলে পৌঁছান ১৫০ রানে। শেষ পর্যন্ত রানআউট হয়ে থামেন ১৭১ রানে, স্ট্রাইক রেট ১৮০।
যুব ওয়ানডেতে ভারতের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তালিকার শীর্ষে আছেন আম্বতি রায়ডু, যিনি ২০০২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১৭৭।
বাহরাইনের আলী দাউদ ৭ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ডের পাশে