ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সর্বদলীয় সমাবেশ বিকেলে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্রে করে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজিত হবে।

জাবের বলেন, এই সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। তবে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি আরও বলেন, শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত