যশোর 

নাশকতার মামলায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যাযের নেতা শাহাবুদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে গত ১৩ ডিসেম্বর তাদের আটক করা হয়।

তারা হলেন, সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, শহরের চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মেহেদী হাসান, মহিনুল ইসলাম আপন ও সোহাগ হোসেন।

চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মামুনুর রশিদ জানান, গ্রেপ্তারদের মধ্যে শাহাবুদ্দিনকে কানাইতলা এলাকায় ২০২৪ সালের ১৮ নভেম্বর নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া অপর দুইজনকে উপশহর এলাকার বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পৃথক দুটি মামলায় তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ নভেম্বর রাতে যশোর-মাগুরা সড়কের একটি যাত্রীবাহী বাস উপশহর পার্ক রোডে পার্কিং করা ছিল। ১২ নভেম্বর ভোরে কে বা কারা বাসটিতে আগুন দেয়। এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেন জানান, শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া কানাইতলা এলাকায় নাশকতার সঙ্গে জড়িত থাকার বিষয়টি উঠে আসে। তার পরিপ্রেক্ষিতে শাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত