মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ১শ ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নেছারউদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নেছারউদ্দিন ওই গ্রামের প্রয়াত রুস্তম বেপারীর ছেলে। এদিন রাত সাড়ে ৬ টার দিকে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সেলিম ওরফে সানা মিয়ার পরিত্যক্ত বসতবাড়ির উঠানে অভিযান চালান জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি টিম।
এ সময় নেছারউদ্দিন নামে ব্যক্তিকে আটক করে শরীরে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
