খুলনার দোলখোলা ইসলামপুর মোড়ে হোটেল বিলাসী থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে , হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। দুইদিন আগে ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত যুবক ভেতর থেকে আটকিয়ে রুমে ছিলেন। আজ দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করা হয়। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে লোকজন ডাকা হয়। লোকজন এসে দরজা ভেঙে যুবকটির লাশ ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।
