মুন্সীগঞ্জে ৭ বোতল ভদকাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ৭ বোতল ভদকাসহ (মদ) ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের উপকণ্ঠ নতুনগাঁও এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ভদকাসহ তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত যুবক ইসমাইল জেলা সদরের চরডুমুরিয়া গ্রামের প্রয়াত মীর আব্দুল হাইয়ের ছেলে।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম নতুনগাঁও এলাকার পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় যুবককে আটক করে তল্লাসি চালিয়ে সমুদয় ভদকা উদ্ধার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত